৩। পাট ও পাটজাত পণ্য উৎপাদন ও প্রসার, গবেষণা ও পাট চাষে উদ্বুদ্ধকরণে সরকার নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করিতে পারিবে, যথা :- (ক) মানসম্মত উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ; (খ) পাট চাষের উন্নয়ন, পাট পণ্যের বিপণন ও সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা; (গ) স্থানীয় ও আন্তর্জাতিক বাজার চাহিদার সহিত সংগতি রাখিয়া পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি; (ঘ) পাট চাষের জন্য ভূমি ব্যবহারের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবয়ন; (ঙ) বহুমুখী পাটজাত পণ্যের গবেষণা, উদ্ভাবন, উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা; (চ) পাট সংশ্লিষ্ট তথ্য ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালী ও আধুনিকীকরণ; (ছ) পাট চাষিদের…