২৯। (১) Jute Ordinance, 1962 (Ordinance No. LXXIV of 1962), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্ত Ordinance রহিতকরণ সত্ত্বেও, - (ক) উহার অধীন প্রণীত কোন বিধি জারীকৃত কোন প্রজ্ঞাপন, প্রদত্ত আদেশ, নির্দেশ এবং কৃত সকল কাজকর্ম উক্তরূপ রহিতের অব্যবহিত পূর্বে বলবৎ থাকিলে এবং এই আইনের কোন বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হইলে উহা এই আইনের অধীন প্রণীত, জারীকৃত, প্রদত্ত, অনুমোদিত এবং কৃত বলিয়া গণ্য হইবে; (খ) উহার অধীন প্রদত্ত লাইসেন্স, উহার মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত অথবা এই আইনের অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে; (গ) উহার অধীন গৃহীত কোন কার্যধারা…