২৬। সরকার, আদেশ দ্বারা, কোন ব্যক্তি বা ব্যক্তি-শ্রেণি অথবা কোন শ্রেণির পাট বা পাটের উৎপাদনকারীকে এই আইন বা তদধীন প্রণীত বিধির বিধান বা আদেশের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।