২২। (১) সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা ব্যক্তির লিখিত প্রতিবেদন ব্যতীত এই আইনের অধীন কোন অপরাধ আদালত কর্তৃক আমলযোগ্য হইবে না। (২) আদেশ দ্বারা নির্ধারিত পরিমাণ জরিমানা প্রদান সাপেক্ষে, এই আইনের অধীন অপরাধসমূহ আপোষযোগ্য হইবে।