২১। (১) এই আইনের অধীন শাস্তিযোগ্য কোন অপরাধ সংঘটনকারী ব্যক্তি যদি কোম্পানি হয়, তাহা হইলে উক্ত কোম্পানির মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোন কর্মকর্তা উক্ত অপরাধের জন্য ব্যক্তিগতভাবে দায়ী হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্তরূপ অপরাধ সংঘটন তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উহা রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন। ব্যাখ্যা : এই ধারায়,- (ক) ‘‘কোম্পানি’’ অর্থ কোন সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, নিবন্ধিত কোম্পানি, অংশদারি কারবার ও সমিতি বা সংগঠন; (খ) ‘‘পরিচালক’’ অর্থ, বাণিজ্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কোন অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্য। (২) উপ-ধারা (১) এর অধীন কোন ব্যক্তিকে…