২০। যদি কোন ব্যক্তি- (ক) এমন কোন বিবরণ তৈরি করেন বা কোন তথ্য সরবরাহ করেন, যাহা তিনি মিথ্যা বলিয়া অবগত বা মিথ্যা বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ রহিয়াছে বা সত্য বলিয়া বিশ্বাস করা যায় না; বা (খ) এমন কোন বহি, হিসাব, রেকর্ড, ঘোষণা, রিটার্ন বা দলিল রক্ষণাবেক্ষণ ও সরবরাহ বা প্রস্তুত করেন, যাহা তিনি মিথ্যা বলিয়া অবগত বা মিথ্যা বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ রহিয়াছে বা সত্য বলিয়া বিশ্বাস করা যায় না; বা (গ) নকল বা ডুপ্লিকেট বহি, হিসাব বা অন্য কোন রেকর্ড রক্ষণাবেক্ষণ করেন, যাহার লিখন একইরূপ নহে,- তাহা হইলে তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ডে বা উভয়…