২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘আদেশ’’ অর্থ এ আইনের অধীন, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রদত্ত কোন আদেশ; (২) ‘‘এজেন্ট’’ অর্থ পাট ও পাটজাত পণ্য ক্রয়, বিক্রয় বা মজুদ করিবার জন্য সরকার বা পাট ব্যবসার সহিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নিয়োজিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান; (৩) ‘‘চুক্তি’’ অর্থ বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাট বা পাটজাত পণ্য উৎপাদন ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত চুক্তি; (৪) ‘‘পাট’’ অর্থ পাট গাছের আঁশ, জীব বিজ্ঞানে যাহা - (ক) জেনাস করকরাস (Genus Corchorus) নামে পরিচিত, এবং উক্ত জেনাসের সকল স্পেসিস (species), আঞ্চলিক ভাষায়…