১৯। (১) কোন ব্যক্তি এই আইনের কোন বিধান বা তদধীন প্রণীত কোন বিধি বা জারীকৃত কোন আদেশ বা নির্দেশ লংঘন করিলে বা প্রতিপালন করিতে ব্যর্থ হইলে, তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ডে বা অনধিক ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (২) বিচারিক আদালত প্রয়োজনীয় ক্ষেত্রে এই আইনের অধীন অপরাধ সংঘটনের সহিত সংশ্লিষ্ট পাট বা পাটজাত পণ্যের সম্পূর্ণ বা অংশবিশেষ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করিবার নির্দেশ প্রদান করিতে পারিবে।