১৮। (১) কোন চুক্তি প্রতিপালিত না হইলে সরকার উক্ত চুক্তির খেলাপকারীর পাট বা পাটজাত পণ্য চুক্তির অনুকূলে উপযাজন কেরিতে পারিবে এবং সম্ভব না হইলে অন্য কোন ব্যক্তির নিকট হইতে বা স্থান হইতে ক্রয় করিয়া একইভাবে উপযোজন করা যাইবে। (২) চুক্তি খেলাপের কারণে সরকার লোকসানের সম্মুখীন হইলে উক্ত খেলাপকারীকে উহার দায় বহন করিতে হইবে : তবে শর্ত থাকে যে, উপ-ধারা (১) এর অধীন ক্রয়কৃত পাট বা পাটজাত পণ্য ক্রয় হইতে কোন মুনাফা অর্জিত হইলে খেলাপকারী উহা প্রাপ্য হইবেন না।