১৭। সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তার যদি এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে, এই আইন বা তদধীন প্রণীত বিধির কোন বিধান লংঘন করা হইয়াছে, তাহা হইলে তিনি- (ক) কর্তৃপক্ষের পূর্বানুমতি সাপেক্ষে, উক্তরূপ লংঘনের সহিত সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স, ভাউচার, হিসাবের খাতাপত্র, পাট বা পাটজাত পণ্যের মজুদ, ওজন স্কেল, বাটখারা এবং তৎসংক্রান্ত সরঞ্জামাদি আটক করিতে পারিবেন; এবং (খ) উক্তরূপ কার্যের সহিত সম্পর্কিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তৎকর্তৃক মজুদকৃত পাট বা পাটজাত পণ্য বা উহার অংশবিশেষ ওজন করিবার আবশ্যক মনে করিলে উহা অন্য কোন স্থানে স্থানান্তর করিবার নির্দেশ প্রদান করিতে পারিবে।