১৪। (১) সরকার, আদেশ দ্বারা, পাট বা পাটজাত পণ্যের মজুতদার, প্রস্তুতকারক, বা ব্যবসায়ীকে উহার মজুদের সম্পূর্ণ বা অংশ বিশেষ, উক্ত আদেশে উল্লিখিত ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট, বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) সরকার, উপ-ধারা (১) এর অধীন নির্দেশ প্রদানকালে মজুদকৃত পাট ও পাটজাত পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, ক্রেতা-বিক্রেতাকে প্রদেয় সময়সীমার মধ্যে একটি সম্মত মূল্যে উপনীত হইবার সুযোগ প্রদান এবং উক্ত ক্ষেত্রে তাহাদের ব্যর্থতা ব্যতীত, সরকার মজুদকৃত পাট ও পাটজাত পণ্যের মূল্য নির্ধারণ করিবে না। (৩) সরকার, আদেশ দ্বারা, কোন প্রস্তুতকারক বা ব্যবসায়ীকে উক্ত আদেশে…