১৩। সরকার, আদেশ দ্বারা, কোন পাট বা পাটজাত পণ্য বা যে কোন শ্রেণির পাট বা পাটজাত পণ্য, উক্ত আদেশে উল্লিখিত শর্ত প্রতিপালন ব্যতিরেকে, পরিবহন, মজুদ, ক্রয়, বিক্রয় বা অন্যভাবে হস্তান্তর না করিবার জন্য যে কোন রপ্তানিকারক, প্রস্তুতকারক ও ব্যবসায়ীকে নির্দেশ প্রদান করিতে পারিবে। ব্যাখ্যা: এই ধারায়, ‘‘রপ্তানিকারক’’ অর্থ এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা শিপার, যিনি বা যাহারা বাংলাদেশ হইতে পাট বা পাটজাত পণ্য রপ্তানী করেন।