১০। (১) সরকার, আদেশ দ্বারা, কোন কাঁচ্চা বা পাক্কা প্রেস, কোন গুদাম, বা পাট ও পাটজাত পণ্য সংরক্ষণের জন্য কোন উন্মুক্ত বা আবদ্ধ জায়গা হুকুমদখল (Requisition) করিতে পারিবে। (২) সরকার উপ-ধারা (১) এর অধীন হুকুমদখলকৃত প্রেস বা গুদাম বা জায়গা, পাট বাঁধাই, বিক্রয় বা মজুদ করিবার জন্য ব্যবহার বা যে কোন ব্যক্তিকে বরাদ্দ প্রদান করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন হুকুমদখলকৃত কোন কাঁচ্চা বা পাক্কা প্রেস, কোন গুদাম বা জায়গার জন্য সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে চুক্তির অধীন সম্মত হারে বা সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক নিয়োজিত সালিসকারী কর্তৃক নির্ধারিত হারে বা উভয় পক্ষ সম্মত না হওয়ার ক্ষেত্রে সালিস আইন, ২০০১ (২০০১…