২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার তিনশত ছিয়াশি কোটি ঊনষাট লক্ষ বার হাজার টাকা, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷