৩৪। (১) ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধ্যাদেশ, ২০১৫’ (২০১৫ সনের ১নং অধ্যাদেশ), অত:পর উক্ত অধ্যাদেশ বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্ত অধ্যাদেশ রহিত হইবার সংগে সংগে- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত কোম্পানী এই আইনের অধীনে প্রতিষ্ঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) উহার অধীন প্রকল্পের আওতায় কৃত সকল কার্য বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৩) সরকার, এই আইন প্রবর্তনের পূর্বে তফসিল ১ ও ২ এ উল্লিখিত চুক্তির ধারাবাহিকতায় কৃত সকল কার্যক্রমের বিষয়ে তৎকর্তৃক প্রয়োজনীয় বলিয়া বিবেচিত যে কোন আদেশ প্রদান করিতে পারিবে এবং উক্ত আদেশ এই আইনের অধীন প্রদত্ত হইয়াছে বলিয়া…