২২। কোম্পানী প্রত্যেক অর্থ-বৎসর আরম্ভ হইবার পূর্বে নিম্নলিখিত বিষয়সমূহ অনুমোদনের জন্য সরকারের নিকট দাখিল করিবে, যথা:- (ক) উহার পরিচালনা এবং প্রকল্পের উন্নয়ন কার্যক্রম; (খ) উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য সম্ভাব্য আর্থিক ব্যয়; এবং (গ) উক্ত বৎসরে উহার মূলধন বিনিয়োগ এবং জনবল বৃদ্ধির প্রস্তাব এবং তজ্জন্য সম্ভাব্য আর্থিক ব্যয়।