১১। (১) কোন ব্যক্তি পরিচালক হইবেন না বা পরিচালক থাকিবেন না, যদি তিনি- (ক) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন; (খ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন; (গ) নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হন; বা (ঘ) অপ্রাপ্তবয়স্ক হন। (২) সরকার, চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক বা যে কোন পরিচালককে তাহার পদ হইতে, লিখিত আদেশ দ্বারা, অপসারণ করিতে পারিবে, যদি তিনি- (ক) এই অাইনের অধীন তাহার দায়িত্ব পালনে ব্যর্থ বা অক্ষম হন অথবা দায়িত্ব পালনে অস্বীকৃতি জ্ঞাপন করেন; অথবা (খ) চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হিসাবে তাহার পদের অপব্যবহার করিয়া থাকেন; অথবা (গ) কোম্পানীর সহিত বা দ্বারা…