২। - বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (১) "অর্ন্তব র্তীকালীন সুরক্ষা আদেশ" অর্থ ধারা ১৩ এর অধীন প্রদত্ত আদেশ; (২) "অংশীদারী বাসগৃহ" অর্থ এমন বাসগৃহ (ক) যেখানে সংক্ষুব্ধ ব্যক্তি বাসবাস করেন; (খ) যেখানে সংক্ষুব্ধ ব্যক্তি পারিবারিক সম্পর্ক থাকা অবস্থায় প্রতিপক্ষের সহিত একত্রে বা পৃথকভাবে বসবাস করিত; (গ) যাহাতে সংক্ষুব্ধ ব্যক্তি এবং প্রতিপক্ষ এর যে কোন একজনের বা উভয়ের মালিকানা স্বত্ব ছিল বা উহাদের যে কোন একজন বা উভয়েই যৌথভাবে ভাড়া নিয়াছিল; (ঘ) যাহাতে সংক্ষুব্ধ ব্যক্তি এবং প্রতিপক্ষ এর যে কোন একজনের বা উভয়ের যে কোন ধরনের অধিকার, মালিকানা, স্বত্ব বা ন্যায়পরায়ণ অধিকার রহিয়াছে বা…