১২। এই আইনের অধীন কোন আবেদন নিম্নবর্ণিত স্থানের অধিক্ষেত্র সম্পন্ন কোন আদালতে দাখিল করা যাইবে- (ক) যে স্থানে আবেদনকারী বসবাস করেন; (খ) যে স্থানে প্রতিপক্ষ বসবাস করেন; (গ) পারিবারিক সহিংসতা যে স্থানে সংঘটিত হইয়াছে; বা (ঘ) সংক্ষুব্ধ ব্যক্তি যেখানে অস্থায়ীভাবে বসবাস করেন।