৫। মুসলিম পারিবারিক আইনের বিধানাবলি সাপেক্ষে, পারিবারিক আদালতে নিম্নরূপ সকল বা যেকোনো বিষয় সম্পর্কিত বা উহা হইতে উদ্ভূত যেকোনো মোকদ্দমা গ্রহণ, বিচার এবং নিষ্পত্তির এখতিয়ার থাকিবে, যথা :- (ক) বিবাহ বিচ্ছেদ; (খ) দাম্পত্য অধিকার পুনরুদ্ধার; (গ) দেনমোহর; (ঘ) ভরণপোষণ; এবং (ঙ) শিশু সন্তানদের অভিভাবকত্ব ও তত্ত্বাবধান।