২। (১) বিষয় বা প্রসঙ্গের পরপিন্থি কোনো কিছু না থাকিলে, এই আইন,- (ক) “ইমেইল” অর্থ ইলেক্ট্রনিক, ডিজিটাল বা অন্য কোনো প্রযুক্তিগত পদ্ধতিতে প্রস্তুতকৃত এবং ইন্টারনেটের মাধ্যমে প্রেরিত বা প্রাপ্ত কোনো মেইল এবং তৎসংশ্লিষ্ট কোনো দলিলাদি; (খ) “দেওয়ানি কার্যবিধি” অর্থ Code of Civil Procedure, 1908(Act No. V of 1908); (গ) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (ঘ) “পারিবারিক আদালত” অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত পারিবারিক আদালত; (ঙ) “পারিবারিক আপিল আদালত” অর্থ ধারা ১৮ এর অধীন প্রতিষ্ঠিত পারিবারিক আপিল আদালত; (চ) “ফৌজদারি কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898(Act No. V of 1898); এবং (ছ)…