১৩। (১) সাক্ষ্য লিপিবদ্ধ করিবার জন্য নির্ধারিত তারিখে, পারিবারিক আদালত যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপে উভয় পক্ষ কর্তৃক হাজিরকৃত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করিবে। (২) আদালত কোনো পক্ষের সাক্ষীর উপস্থিতির জন্য কোনো সমন জারি করিবে না, যদি না মোকদ্দমার বিচার্য বিষয় গঠন করিবার পর ৩(তিন) দিনের মধ্যে কোনো পক্ষ আদালতকে এই মর্মে অবহিত করে যে, উক্ত পক্ষ আদালতের মাধ্যমে কোনো সাক্ষীকে সমন জারি করাইতে ইচ্ছুক এবং আদালত যদি সন্তুষ্ট হন যে, উক্ত পক্ষের জন্য সাক্ষীকে হাজির করানো সম্ভব নহে বা বাস্তবসম্মত নহে, তাহা হইলে সাক্ষীকে হাজির করিবার জন্য সমন জারি করা যাইবে। (৩) সাক্ষীগণ তাহাদের নিজের ভাষায় সাক্ষ্য প্রদান…