ধারাঃ ৯। (১) বিবাদির হাজির হইবার নির্ধারিত দিনে মোকদ্দমা শুনানির সময় কোন পক্ষই হাজির না থাকিলে আদালত মোকদ্দমাটি খারিজ করিতে পারেন। (২) মোকদ্দমা শুনানির সময় বাদী উপস্থিত থাকিলে ও বিবাদী গর-হাজির থাকিলে- (ক) বিবাদীর বরাবরে যথাযথভাবে নোটিস অথবা সমন জারি করা হইয়াছে- যদি ইহা প্রমাণিত হয় তবে আদালত একতরফাভাবে মোকদ্দমা নিষ্পত্তির ব্যবস্থা করিবেন; (খ) যথাযথভাবে বিবাদীর বরাবরে সমন অথবা নোটিস জারি করা হইয়াছে- যদি ইহা প্রমাণিত না হয় তবে আদালত বিবাদীর উপর পুনরায় সমন এবং নোটিস ইস্যু এবং জারি করার আদেশ প্রদান করিবেন; (গ) যেক্ষেত্রে ইহা প্রমাণিত হয় যে, বিবাদীর বরাবরে সমন অথবা নোটিস জারি হইলেও হাজির হওয়ার…