ধারাঃ ২৭। এই অধ্যাদেশ যেকোন কিছু থাকা সত্ত্বেও এই অধ্যাদেশ বলবত হওয়ার আশু পূর্বে কোন আদালতে বিচারাধীন ৫ ধারায় উল্লেখিত বিষয়াদি সম্পর্কিত অথবা উদ্ভুত সকল মামলা, আপীল ও অন্যান্য আইনগত কার্যধারা যে আদালতে বিচারাধীন সেই আদালতে এইরূপভাবে শুনানি ও নিষ্পত্তি হইবে যেন এই অধ্যাদেশ প্রণীত হয় নাই।