ধারাঃ ২৫। (১) হাইকোট বিভাগ কোন পক্ষের আবেদনে বা স্বীয় উদ্যোগে লিখিত আদেশ বলে- (ক) এই অধ্যাদেশের অধীনে যেকোন মামলা একটি পারিবারিক আদালত হইতে একই জেলার আরেকটি পারিবারিক আদালতে বা এক জেলার কোন পারিবারিক আদালত হইতে অন্য জেলার পারিবারিক আদালতে স্থানান্তরে করিতে পারেন; (খ) এই অধ্যাদেশের অধীনে যে কোন আপীল একটি জেলার জেলা জজের আদালত হইতে আরেকটি জেলার জজ আদালতে স্থানান্তর করিতে পারেন। (২) জেলা জজ কোন পক্ষের আবেদনক্রমে বা স্বীয় উদ্যোগে লিখিত আদেশবলে তাহার এখতিয়ারের স্থানীয় সীমানার মধ্যে এক পারিবারিক আদালত হইতে অন্য পারিবারিক আদালতে এই অধ্যাদেশের অধীন যেকোন আপীল স্থানান্তর করিতে পারেন। (৩) এই অধ্যাদেশে…