ধারাঃ ২৪। (১) পারিবারিক আদালত ১৮৯০ সনের গার্জিয়ানস্ এন্ড ওয়ার্ডস আইন (১৮৯০ সনের ৮ নং আইন) এর উদ্দেশ্য সাধনার্থে জেলা আদালত বলিয়া গণ্য হইবে এবং এই অধ্যাদেশে যাহাই থাকুক না কেন উক্ত আইনে উল্লেখিত বিষয়াদি সম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য পারিবারিক আদালত উক্ত আইনের নির্দিষ্ট কার্যবিধি অনুসরণ করিবেন। (২) গার্জিয়ানস্ এন্ড ওয়ার্ডস আইন (১৮৯০ সনের ৮ নং আইন)-এর অন্তর্গত যেকোন কিছু থাকা সত্ত্বে জেলা আদালতরূপে পারিবারিক আদালত কর্তৃক প্রদত্ত কোন আদেশের বিরুদ্ধে জেলা জজের আদালতে আপীল করা চলিবে এবং এই অধ্যাদেশের ১৭ ধারার বিধানাবলী উক্ত আপীলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।