ধারাঃ ২৩। (১) এই অধ্যাদেশের কোন কিছুই ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ (১৯৬১ সনের ৮ নং আইন)-এর বা উহার অধীনে প্রণীত বিধিসমূহের কোন বিধানকে প্রভাবিত করিয়াছে বলিয়া গণ্য করা হইবে না। (২) যদি কোন পারিবারিক আদালত মুসলিম আইনের অধীনে অনুষ্ঠিত কোন বিবাহবিচ্ছেদের ডিক্রি দেয়, তবে সেক্ষেত্রে আদালত ডিক্রি প্রদানের তারিখ হইতে সাত দিনের মধ্যে ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ (১৯৬১ সনের ৮ নং আইন)-এর ৭ ধারায় উল্লেখিত নির্ধারিত চেয়ারম্যানের নিকট ডিক্রির প্রত্যায়িত নকল রেজেষ্ট্রি ডাকযোগে প্রেরণ করিবেন এবং চেয়ারম্যান উক্ত নকল প্রাপ্তির পর এরূপভাবে অগ্রসর হইবেন যেন উক্ত অধ্যাদেশ অনুযায়ী প্রদত্তব্য…