ধারাঃ ২১। এই অধ্যাদেশ বলে, সাক্ষী ব্যতীত, পারিবারিক আদালতে হাজির হইবার নিমিত্ত আদিষ্ট কোন ব্যক্তি যদি পর্দানশীল মহিলা হয় তাহা হইলে পারিবারিক আদালত তাহাকে যথোচিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন এজেন্টের মাধ্যমে তাহার প্রতিনিধিত্ন করার জন্য অনুমতি দিতে পারেন।