ধারাঃ ২০। (১) এই অধ্যাদেশ কর্তৃক অথবা ইহার অধীনে অন্যভাবে স্পষ্টরূপে বর্ণিত বিধান ব্যতীত ১৮৭২ সনের সাক্ষ্য আইন (১৮৭২ সনের ১নং আইন- এর এবং দেওয়ানী কার্যবিধি আইনের ১০ ও ১১ ধারা ব্যতীত অন্যান্য বিধানাবলী পারিবারিক আদালতের কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। (২) ১৮৭৩ সনের শপথ আইন (১৮৭৩ সনের ১০ নং আইন) পারিবারিক আদালতসমূহের সকল কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।