ধারাঃ ১৯। যেকোন ব্যক্তি পারিবারিক আদালত অবমাননার দায়ে দোষী হইবে যদি সে বৈধ অজুহাত ব্যতীত- (ক) পারিবারিক আদালতের প্রতি অপমান প্রদর্শন করে; (খ) পারিবারিক আদালতের কার্যে বিঘ্ন সৃষ্টি করে; (গ) পারিবারিক আদালত কর্তৃক জিজ্ঞাসিত কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকা সত্ত্বেও উত্তর প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করে; বা (ঘ) সত্য কথা বলিবার জন্য শপথ করিতে বা পারিবারিক আদালতে প্রদত্ত স্বীয় বিবৃতিতে স্বাক্ষর দান করিতে অস্বীকার করে; পারিবারিক আদালত অনুরূপ আদালত অবমাননার দায়ে তৎক্ষণাৎ উক্ত ব্যক্তির বিচার করিতে পারেন এবং তাহাকে অনধিক দুইশত টাকা জরিমানা করিতে পারেন।