ধারাঃ ১৮। (১) পারিবারিক আদালত যেকোন ব্যক্তিকে হাজির হইতে ও সাক্ষ্য প্রদান করিতে অথবা কোন দলিল দাখিল করিতে বা করাইতে সমন প্রেরণ করিতে পারেন। তবে তবে শর্ত থাকে যে, (ক) দেওয়ানী কার্যবিধি আইনের ১৩৩(১) ধারা অনুসারে ব্যক্তিগত উপস্থিতি হইতে অব্যাহতি প্রাপ্ত কোন ব্যক্তিকেই ব্যক্তিগতভাবে উপস্থিতির নির্দেশ প্রদান করা যাইবে না; (খ) যেক্ষেত্রে পারিবারিক আদালতের বিবেচনায় পরিস্থিতি অনুসারে যুক্তযুক্ত বিলম্ব, ব্যয় অথবা অসুবিধা ব্যতীত কোন সাক্ষীকে উপস্থিতি করানো যাইবে না সেক্ষেত্রে কোন পারিবারিক আদালত সেই সাক্ষীকে সমন করিতে অথবা সাক্ষীর বিরুদ্ধে ইতিমধ্যে প্রেরিত সমনকে কার্যকর করিতে অস্বীকার করিতে পারেন। (২)…