ধারাঃ ১৭। (১) ৩ নং উপধারার বিধানসাপেক্ষে পারিবারিক আদালতের রায়, ডিক্রি অথবা আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপীল দায়ের করা চলিবে। (২) পারিবারিক আদালত কর্তৃক প্রদত্ত কোন ডিক্রির বিরুদ্ধে নিম্নলিখিত ক্ষেত্রে কোন আপীল করা যাইবে না- (ক) ১৯৩৯ সনের মুসলিম বিবাহবিচ্ছেদ আইন (১৯৩৯ সনের ৮ নং আইন)-এর ২(৮) (ঘ) ধারায় বর্ণিত কারণে বিবাহবিচ্ছেদ ব্যতীত অপর কোন কারণে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে; (খ) মোহরানা ৫ হাজার টাকার উর্ধ্বে না হইলে। (৩) এই ধারা অনুযায়ী রায়, ডিক্রি অথবা আদেশ ঘোষণার তারিখ হইতে উহাদের নকল সংগ্রহের সময় বাদ দিয়া ত্রিশ দিনের মধ্যে আপীল দায়ের করিতে হইবে; শর্ত থাকে যে, জেলা জজ আদালত উপযুক্ত কারণে…