ধারাঃ ১৫। (১) পারিবারিক আদালতের প্রত্যেকটি রায় বিচারক কর্তৃক বা তাহার প্রদত্ত শ্রুতলিপি হইতে আদালতের ভাষায় লিখিতে হইবে এবং প্রকাশ্য আদালতে উহা ঘোষণার সময় উক্ত বিচারক তাহা স্বাক্ষর করিবেন ও তারিখ লিখিবেন। (২) আপীলযোগ্য সকল রায় বা আদেশসমূহের ক্ষেত্রে বিচারের বিষয়, সিদ্ধান্ত এবং উহার যুক্তি বা কারণ লিপিবদ্ধ করিতে হইবে।