ধারাঃ ১৩। (১) সকল পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর পারিবারিক আদালত পক্ষগণের মধ্যে আপোস অথবা পুনর্মিলন ঘটাইবার জন্য আর একদফা চেষ্টা চালাইবেন। (২) অনুরূপ কোন আপোস অথবা পুর্নমিলন ঘটানো সম্ভবপর না হইলে আদালত তৎক্ষণাতৎ পক্ষগণ বা তাহাদের এজেন্টগণ বা এডভোকেটগণকে নোটিস প্রদান করিয়া অনধিক ৭ দিন পর রায় ঘোষণা করিবেন ও রায় প্রদানের পর ডিক্রি প্রদান করা হইবে।