ধারাঃ ১২। (১) সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য নির্ধারিত তারিখে পারিবারিক আদালত যেই পদ্ধতি যথাযথ মনে করিবেন সেই পদ্ধতিতে উভয় পক্ষের সাক্ষ্যদের জবানবন্দি গ্রহণ করিবেন। (২) আদালত কোন পক্ষের কোন সাক্ষীর উপর আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন প্রেরণ করিবেন না। তবে মোকদ্দমার বিচার্য বিষয় প্রণয়নের তিন দিনের ভিতর যদি কোন পক্ষ আদালতকে জ্ঞাত করায় যে, সে ইচ্ছা করে যেকোন সাক্ষীকে সমন জারির মাধ্যমে আদালতে উপস্থিত করা হউক এবং যদি আদালত এই মর্মে সন্তুষ্ট হন যে, উক্ত পক্ষের পক্ষে সাক্ষীকে উপস্থিত করানো সম্ভবপর অথবা সহজসাধ্য নহে তবে সাক্ষীকে উপস্থিত করানোর নিমিত্ত সমন জারি করা হইবে। (৩) সাক্ষীগণ তাহাদের নিজেদের কথায়…