ধারাঃ ১১। (১) পারিবারিক আদালত যথার্থ মনে করিলে এই অধ্যাদেশ অনুযায়ী সম্পূর্ণ বা আংশিক কার্যক্রম রুদ্ধকক্ষে অনুষ্ঠান করিতে পারেন। (২) যদি মোকদ্দমার উভয় পক্ষ কার্যধারা রুদ্ধকক্ষে অনুষ্ঠানের জন্য আদালতকে অনুরোধ করেন তবে আদালত অবশ্যই অনুরূপ করিবেন।