ধারাঃ ১০। (১) লিখিত বিবৃতি দাখিলের পর পারিবারিক আদালত মামলার বিচারপূর্ব শুনানির জন্য সাধারণভাবে অনধিক ত্রিশ দিনের মধ্যে একটি তারিখ নির্দিষ্ট করিবেন। (২) বিচারপূর্ব শুনানির জন্য আদালত নির্দিষ্ট তারিখে আরজি, লিখিত জবাব, পক্ষগণ কর্তৃক দাখিলকৃত দলিলসমূহ পরীক্ষা করিবেন এবং যথার্থ মনে করিলে পক্ষগণের বক্তব্য শ্রবণ করিবেন। (৩) বিচারপূর্বে শুনানিতে আদালত পক্ষগণের মধ্যে বিরোধীয় বিষয়গুলি নির্ণয় করিবেন এবং সম্ভবপর হইলে পক্ষগণের মধ্যে আপোস অথবা পুর্নমিলন চেষ্টা করিবেন। (৪) কোন প্রকার আপোস অথবা পুনর্মিলন সম্ভবপর না হইলে আদালত মামলার বিরোধীয় বিষয় নির্ধারণ করিবেন ও সাক্ষ্য গ্রহণের জন্য সাধারণতঃ ত্রিশ দিনের…