ধারাঃ ১। (১) অত্র অধ্যাদেশ “পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫” নামে অভিহিত হইবে। (২) ইহা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলাসমূহ ব্যতীত সমস্ত বাংলাদেশে প্রযোজ্য হইবে। (৩) সরকার সরকারী গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে যে তারিখ ধার্য্য করিবে সেই তারিখ হইতে ইহা কার্যকর হইবে।