৯৷ (১) প্রত্যেক বত্সর শেষ হইবার পূর্বে ঝুম কর হেডম্যানের নিকট প্রদান করিতে হইবে এবং অনুরূপভাবে ঝুম কর প্রদান করা না হইলে পরবর্তী বত্সরের পহেলা জানুয়ারীতে উহা বকেয়া বলিয়া গণ্য হইবে এবং এই বকেয়ার উপর বার্ষিক শতকরা ছয় টাকা পঁচিশ পয়সা হারে সুদ প্রদেয় হইবে৷ (২) ঝুম কর হইতে সরকার কর্তৃক নির্ধারিত একটি অংশ হেডম্যান নিজের জন্য কর্তন করিয়া বাকী অংশ চীফের নিকট প্রদান করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন ঝুম কর হইতে হেডম্যান ও চীফের প্রাপ্য অংশ নির্ধারিত না হওয়া পর্যন্ত, উক্ত Regulation রহিত হইবার অব্যবহিত পূর্বে উক্ত অংশ যে হারে নির্ধারিত ছিল সে হারে প্রদেয় হইবে৷ (৪) হেডম্যান চীফকে প্রদেয় ঝুম করের অন্ততঃ…