৮৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঝুমিয়া পরিবারের উপর ঝুম কর আরোপ করিতে পারিবে৷ ব্যাখ্যা৷- “ঝুমিয়া পরিবার” বলিতে ঝুম চাষরত ও একই ঝুম ফসল ভোগী একান্নভূক্ত পরিবারের সকল সদস্যকে বুঝাইবে৷ (২) চীফ তাঁহার এলাকার স্থানীয় প্রথা অনুযায়ী ঝুম কর প্রদান হইতে অব্যাহতি পাইবার যোগ্য ঝুমিয়া পরিবারবর্গের একটি তালিকা প্রত্যেক বত্সর পনরই অক্টোবরের পূর্বে ডেপুটি কমিশনারের অনুমোদনের জন্য প্রেরণ করিবেন এবং ডেপুটি কমিশনার কর্তৃক অনুমোদিত হইলে অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত ঝুমিয়া পরিবারবর্গ ঝুম কর প্রদান হইতে অব্যাহতি পাইবে৷ (৩) যে সকল ঝুমিয়া পরিবার এক মৌজায় বাস করিয়া অন্য মৌজায় ঝুম চাষ করে (যাহারা…