৬৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, পার্বত্য জেলাসমূহে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য উহাদের প্রত্যেক মৌজায় হেডম্যান থাকিবেন, এবং তাঁহারা তহশীলদারের ক্ষমতাপ্রাপ্ত হইবেন৷ (২) ডেপুটি কমিশনার হেডম্যান নিযুক্ত করিবেন এবং অযোগ্যতা বা অসদাচরণের কারণে তিনি তাঁহাকে তাঁহার পদ হইতে অপসারণ করিতে পারিবেন৷ (৩) হেডম্যান নিয়োগ বা অপসারণের পূর্বে ডেপুটি কমিশনার চীফের সহিত পরামর্শ করিবেন৷ (৪) হেডম্যান সরকারী কর্মচারী বা প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি বলিয়া গণ্য হইবেন না৷ (৫) ডেপুটি কমিশনার, সরকারের পূর্বানুমোদনক্রমে, হেডম্যানের জন্য কমিশন, সম্মানী বা অন্যবিধ…