৫৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, উক্ত Regulation রহিত হইবার পূর্বে পার্বত্য জেলাসমূহে যে চাকমা চীফ, বোমং চীফ ও মং চীফ প্রথা প্রচলিত ছিল তাহা বহাল থাকিবে : তবে শর্ত থাকে যে, উক্ত চীফগণের এখতিয়ার স্ব স্ব জেলার মধ্যে সীমিত থাকিবে৷ (২) চীফের উত্তরাধিকারী এবং তাঁহার অভিষেক সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ (৩) চীফ সরকার কর্তৃক নির্ধারিত কমিশন, সম্মানী বা অন্যবিধ সুযোগ-সুবিধা ভোগ করিবেন৷ (৪) উক্ত Regulation রহিত হইবার অব্যবহিত পূর্বে যাঁহারা চীফ ছিলেন তাঁহারা তাঁহাদের স্ব স্ব পদে বহাল থাকিবেন এবং কমিশন, সম্মানী বা অন্যবিধ সুযোগ-সুবিধা হিসাবে তাঁহারা যাহা ভোগ করিতেন তাহা, এই…