২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “পার্বত্য জেলা” অর্থ রাংগামাটি পার্বত্য জেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও বান্দরবন পার্বত্য জেলা; (খ) “চীফ” অর্থ চাকমা চীফ, বোমং চীফ ও মং চীফ; (গ) “হেডম্যান” অর্থ মৌজা হেডম্যান; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি৷