১৬৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পার্বত্য জেলা সমূহের যে কোন উপজাতি বা উপজাতির সদস্য কর্তৃক প্রদেয় দলিল রেজিষ্টারী ফিসের হার হ্রাস করিতে পারিবে৷