১৫৷ (১) কোন পাহাড়ী ব্যক্তি পৌর এলাকা-বহির্ভূত অনধিক ত্রিশ শতাংশ পর্যন্ত খাস জমি তাহার নিজ বসতবাড়ীর জন্য হেডম্যানের অনুমতিক্রমে বিনা বন্দোবস্তিতে দখল করিতে পারিবেন৷ (২) হেডম্যান উপ-ধারা (১) এর অধীন অনুমতিপ্রদত্ত বসতবাড়ীর একটি রেজিষ্টার সংরক্ষণ করিবেন৷ (৩) কোন পাহাড়ী ব্যক্তি ত্রিশ শতাংশের অধিক পৌর এলাকা-বহির্ভূত খাস জমি তাঁহার নিজ বসতবাড়ীর জন্য দখল করিতে চাহিলে ডেপুটি কমিশনারের নিকট হইতে তাঁহাকে উক্ত জমির বন্দোবস্ত গ্রহণ করিতে হইবে, এবং উক্ত প্রকার বন্দোবস্তকৃত জমি অকৃষি জমি বলিয়া গণ্য হইবে৷ (৪) ডেপুটি কমিশনার উপ-ধারা (১) এর অধীন বিনা বন্দোবস্তিতে দখলকৃত কোন জমি জনস্বার্থে পুনঃগ্রহণ করিতে…