১১৷ (১) হেডম্যান প্রত্যেক বত্সরের জন্য একটি ঝুম তৌজি প্রস্তুত করিবেন এবং উহাতে নিম্নলিখিত বিষয়গুলি লিপিবদ্ধ করিবেন, যথা :- (ক) প্রত্যেক ঝুম পরিবারের কর্তার নাম এবং পরিবারের সদস্য সংখ্যা; (খ) তাহারা ঝুম কর দেয় কিনা বা তাহারা পারকুলিয়া কিনা বা তাহারা ঝুম কর হইতে অব্যাহতিপ্রাপ্ত কিনা এবং অব্যাহতিপ্রাপ্ত হইলে কি কারণে অব্যাহতিপ্রাপ্ত; (গ) পরিবারটি পূর্ববর্তী পাঁচ বত্সরের পূর্বে না মধ্যে তাঁহার মৌজায় আসিয়াছে৷ (২) হেডম্যান পহেলা জুনের পূর্বে ঝুম তৌজি চীফের নিকট প্রেরণ করিবেন, এবং চীফ পহেলা আগষ্টের পূর্বে তৌজিগুলি ডেপুটি কমিশনারের নিকট প্রেরণ করিবেন৷ (৩) ডেপুটি কমিশনার প্রত্যেক পাঁচ বত্সরে একবার…