১০৷ (১) ডেপুটি কমিশনার, চীফ এবং হেডম্যানের সহিত পরামর্শক্রমে,- (ক) যুক্তিসংগত কারণে কোন বিশেষ ক্ষেত্রে ঝুম কর হ্রাস বা মওকুফ করিতে পারিবেন; (খ) ফসল হানির কারণে কোন বিশেষ এলাকায় ঝুম কর হ্রাস বা মওকুফ করিতে পারিবেন; এবং উক্তরূপ কর হ্রাস বা মওকুফের বিষয়টি সম্পর্কে কমিশনারের মাধ্যমে সরকারকে লিখিতভাবে অবহিত করিবেন৷ (২) উপ-ধারা (১)(ক) এর অধীনে ঝুম কর হ্রাস বা মওকুফের কারণে চীফের নিকট হইতে সরকারের প্রাপ্য হ্রাস বা মওকুফ হইবে না; কিন্তু উপ-ধারা (১)(খ) এর অধীনে ঝুম কর হ্রাস বা মওকুফের ফলে যে পরিমাণ কর হ্রাস বা মওকুফ হইয়াছে সেই পরিমাণ কর হইতে চীফ কর্তৃক সরকারকে প্রদেয় অংশ প্রদান করিতে হইবে না৷