পার্বত্য জেলাসমূহ (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন, ১৯৮৯ ( ১৯৮৯ সনের ১৬ নং আইন ) [২ মার্চ, ১৯৮৯ Chittagong Hill Tracts Regulation, 1900 রহিত এবং পার্বত্য জেলাসমূহে কতিপয় প্রচলিত আইনের প্রয়োগ ও উক্ত জেলাসমূহের জন্য কিছু বিশেষ বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন৷ যেহেতু Chittagong Hill Tracts Regulation, 1900 (Regulation I of 1900) রহিত করা এবং পার্বত্য জেলাসমূহে কতিপয় প্রচলিত আইন প্রয়োগ ও উক্ত জেলাসমূহের জন্য কিছু বিশেষ বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-