৯। (১) বোর্ডের কার্যাবলি নিম্নরূপ হইবে, যথা:- (ক) পাবর্ত্য জেলার জনসংখ্যা, আয়তন ও অনগ্রসরতা বিবেচনা করিয়া পাবর্ত্য জেলাসমূহের উন্নয়নের জন্য প্রকল্প ও স্কিম প্রণয়ন; (খ) পাবর্ত্য জেলা সমূহের উপজেলা সদর, ইউনিয়ন ও গ্রামাঞ্চলের জন্য অনধিক ২ (দুই) কোটি টাকার প্রকল্প ও স্কিম অনুমোদন; (গ) অনুমোদিত প্রকল্প ও স্কিম বাস্তবায়ন এবং বাস্তবায়ন কার্য তদারকি; (ঘ) বিভিন্ন উন্নয়ন সংস্থার আর্থিক বা কারিগরি সহায়তায় পরিচালিত উন্নয়ন প্রকল্প ও স্কিম বাস্তবায়ন; (ঙ) উপরি-উক্ত কার্যাবলি সম্পাদনের জন্য উহাদের সহিত সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন। (২) পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সার্বিক…