২৫। (১) (Chittagong Hill Tracts Developmemt Board Ordinance , 1976 (Ordinance, No. LXXVII of 1976) ,অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও- (ক) এই আইনের অধীন পরিচালনা বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত উক্ত Ordinance এর অধীন গঠিত Board এই আইনের অধীন গঠিত পরিচালনা বোর্ড বলিয়া গণ্য হইবে; (খ) উক্ত Ordinance এর অধীন কৃত কোন কাজ বা গৃহীত কোন ব্যবস্থা, প্রণীত কোনো বিধি বা প্রবিধান, ইস্যুকৃত কোন আদেশ, বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন, প্রদত্ত কোনো নোটিশ, প্রস্তুতকৃত, বাজেট প্রাক্কলন, স্কিম বা প্রকল্প এই আইনের অধীন কৃত, গৃহীত, ইস্যুকৃত প্রদত্ত বা…